Makarim Hajj & Umrah organized by Muabbiz Tours and Travels.

জান্নাতুল মুআল্লা কবরস্থান (মক্কা)

মক্কার দর্শনীয় স্থান

জান্নাতুল মুআল্লা কবরস্থান (মক্কা)

কাবা শরীফের প্রায় ১ কি.মি. উত্তরে কোরায়েশ বংশের প্রাচীন কবরস্থান জান্নাতুল মুআল্লা অবস্থিত। এই কবরস্থানের উত্তর প্রান্তে দেওয়াল পরিবেষ্টিত এলাকায় উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কোবরা (রাঃ) এবং রাসুল করিম ছাল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লাম এর দুই পুত্র হযরত কাসিম (রাঃ) ও হযরত আবদুল্লাহর (রাঃ) (তৈয়ব, তাহের) কবর শরীফ রয়েছে।

মক্কার কবরস্থানের মর্যাদার ব্যাপারে হযরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত হাদীসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘এটি কতইনা উত্তম কবরস্থান’ (আল বাজ্জার) হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বলেছেন: রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লাম একদিন সানিয়ার, সানিয়া গোরস্থানের সামনে দাঁড়িয়েছেন, তখন এতে কোন কবর ছিলনা। তারপর তিনি বললেন: ‘আল্লাহ এই যমিন থেকে কিংবা হারাম থেকে ৭০ হাজার লোককে হাশরের ময়দানে উঠাবেন, যারা বিনা হিসাবে বেহেশতে যাবে; তাঁরা প্রত্যেকেই ৭০ হাজার লোকের জন্য সুপারিশ করবেন, তাঁদের চেহারা পূর্ণিমার রাত্রের চাঁদের মত উজ্জ্বল হবে। আবু বকর (রা.) জিজ্ঞেস করলেন, ‘হে আল্লাহর রাসুল ছাল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লাম, তাঁরা কারা? রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লাম বললেন, তাঁরা হচ্ছে  ‘অপরিচিত’ আশ্চর্যজনক লোক।

মক্কার কবরস্থানের আরেকটি বিশেষ মর্যাদা হল, এতে অনেক সাহাবী, তাবেয়ী, উলামায়ে কেরাম এবং বুজুর্গানে দ্বীন শায়িত আছেন। ৩৯ জন পুরুষ ও ৬ জন মহিলা সাহাবায়ে কেরামকে এই গোরস্থানে দাফন করা হয়েছে। তাঁদের মাঝে উল্লেখযোগ্য হলেন:

১. যায়েদ বিন আদদাসিনাহ বিন মুয়াবিয়া বিন ওবায়েদ আলবাদায়ী (রাঃ)। তিনি বদর ও উহুদ যুদ্ধে

    অংশ নিয়েছিলেন।

২. খোয়াইব বিন আদী (রা.)। তিনি বদর যুদ্ধে অংশ নিয়েছিলেন।

৩. আবদুল্লাহ বিন আমর বিন আল-আস বিন ওয়ালেদ (রাঃ)।

৪. আবদুল্লাহ বিন উমর বিন খাত্তাব (রাঃ)।

৫. আবদুল্লাহ বিন ইয়াসার আল-আনসী (রাঃ)।

৬. উসমান বিন আমের বিন আবি তালহা (রাঃ)।

৭. হযরত শায়বা বিন উসমান বিন তালহা (রাঃ)।

৮. হযরত সাফওয়ান বিন উমাইয়া বিন খালাফ (রাঃ)।

৯. হযরত আমের বিন ওয়াসেলা বিন আবদুল্লাহ বিন আমীর (রাঃ)।

১০. হযরত আবদুর রহমান বিন আবদুল্লাহ বিন উসমান (রাঃ)।

১১. হযরত আবদুর রহমান বিন উসমান ওবায়দুল্লাহ আততাইমী (রাঃ)।

১২. হযরত আবদুল্লাহ বিন যুবায়ের বিন আওয়াম (রাঃ)।

১৩. হযরত আবদুল্লাহ আমের বিন কুরাইজ (রাঃ)।

১৪. হযরত আবদুল্লাহ বিন মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.) । তিনি তাইয়্যেব ও তাহের নামেও পরিচিতি ছিলেন।

১৫. হযরত কাসেম বিন মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.) (রাঃ)।

১৬. হযরত উসমান বিন তালহা বিন আবি তালহা (রাঃ)।

১৭. হযরত আবু সুবরাহ বিন আবি রহম বিন আবদুল ওজ্জা আল-আমেরী (রাঃ)।

এই জান্নাতুল মুআল্লায় দাফনকৃত ৬ জন মহিলা সাহাবার নাম হচ্ছে :

১. রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী হযরত খাদিজা (রাঃ)।

২. আসমা বিনতে আবু বকর সিদ্দিক (রাঃ)।

৩. খাদ্দামা বিনতে খোলাইলাদ বিন আসাদ (রাঃ)। তিনি খাদিজা (রা.) এর বোন ছিলেন।

৪. যয়নব বিনতে মাজউন (রাঃ)। তিনি হযরত ওমর (রা.) এর স্ত্রী ছিলেন।

৫.যয়নব আল আসাদীয়া আল-মক্কীয়াহ (রাঃ)।

৬. সুমাইয়া বিনতে খাব্বাত (রাঃ)।

মা খাদিজা রাঃ এর কবর, জান্নাতুল মু’আল্লা কবরস্থান- মাকারিম – ১

মক্কার জান্নাতুল মুয়াল্লায় যেভাবে কবর দেওয়া হয় – মাকারিম – ১৫৮

ইন্তেকালের আগে মা খাদিজা রাঃ যা চাইলেন – মাকারিম – ১০৩

Stay connected

Follow the journey, learn something new and explore Islamic heritage together.

Hajj & Umrah WhatsApp