Makarim Hajj & Umrah organized by Muabbiz Tours and Travels.
Book now

২০২৭ সালের হজযাত্রীদের মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা গ্রহণের কেন্দ্র তালিকা প্রকাশ

Hajj 2027

ঢাকা, ১৮ নভেম্বর ২০২৬ খ্রি:

২০২৭ সালের হজযাত্রীদের মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা গ্রহণের জন্য দেশের ৯০টি টিকাকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ (FIT) হজযাত্রীদের নির্ধারিত এসব কেন্দ্র থেকে টিকা গ্রহণ করতে হবে।

টিকা গ্রহণের তারিখ পরবর্তী সময়ে হজযাত্রীদের মোবাইল নম্বরে এসএমএসের (SMS) মাধ্যমে জানানো হবে। টিকা গ্রহণের জন্য হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং হজ পোর্টাল (www.hajj.gov.bd) থেকে ই-হেলথ প্রোফাইল প্রিন্ট করে সঙ্গে আনতে হবে।

নির্ধারিত ৯০টি টিকাকেন্দ্রের মধ্যে দেশের ৬৪টি জেলার সিভিল সার্জন কার্যালয় এবং ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, বগুড়া, দিনাজপুর, কুমিল্লা, কক্সবাজারসহ বিভিন্ন স্থানের সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল রয়েছে।

এ বিষয়ে যেকোনো তথ্যের জন্য হজ কল সেন্টারের ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করা যাবে। টিকাকেন্দ্রের পূর্ণাঙ্গ তালিকা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mora.gov.bd এবং হজ পোর্টাল www.hajj.gov.bd-এ পাওয়া যাবে।

Source: Ministry of Religious Affairs, Bangladesh (Facebook)

Stay connected

Follow the journey, learn something new and explore Islamic heritage together.

Hajj & Umrah WhatsApp