হক ও আদবের সাথে প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারকে হাজিরা দেওয়া এবং সালাম পেশ করা প্রতিটি উম্মতের হৃদয়ের সুপ্ত বাসনা। কিন্তু অনেক সময় অনেকে আপনার ওপর ভরসা করে নবীজির রওজা মোবারকে সালাম পৌঁছানোর দায়িত্ব দিয়ে থাকেন। সবার নাম আলাদাভাবে স্মরণ রাখা বা সবার নাম মুখে উচ্চারণ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না।
এমন পরিস্থিতিতে একটি বিশেষ ও সংক্ষিপ্ত নিয়মে সালাম পেশ করলেই সবার পক্ষ থেকে সালাম আদায় হয়ে যাবে। নিজের ব্যক্তিগত সালাম পেশ করার পর আপনি যেকোনো সময় অন্যান্যের সালাম পৌঁছে দিতে পারেন।
অন্যের পক্ষ থেকে সালাম পেশ করার আরবি দোয়া ও উচ্চারণ
আরবি:
اَسَّلَامُ عَلَيْكَ يَا رَسُوْلَ اُلِهَ مِنْ جَمِيْعِ مَنْ اَوْصَانِیْ بِالسَّلَامِ عَلَيْكَ
উচ্চারণ: আস সালামু আলাইকা ইয়া রাসুলাল্লাহি মিন জাময়ী’ মান আউছানী বিস্ সালামি আলাইকা।
অর্থ: হে আল্লাহর রাসুল! যারা আমাকে আপনার নিকট সালাম পৌঁছানোর দায়িত্ব দিয়েছেন তাদের সকলের পক্ষ থেকে আপনার প্রতি সালাম।