Makarim Hajj & Umrah organized by Muabbiz Tours and Travels.
Book now

সকাল-সন্ধ্যায় ১৯ বার বিসমিল্লাহ পাঠের ফজিলত ও আমল

বিভিন্ন দোয়া ও আমল

ইসলাম ধর্মে বিসমিল্লাহির রাহমানির রাহিম পাঠ করার রয়েছে অসামান্য বরকত ও ফজিলত। প্রতিদিনের নিয়মিত আমলের মাধ্যমে কীভাবে আল্লাহর বিশেষ রহমত ও গোনাহ মাফ লাভ করা যায়, তা এই ব্লগে আলোচনা করা হলো।

১. সকাল-সন্ধ্যায় ১৯ বার বিসমিল্লাহ শরিফ পাঠ

بِسْمِ اللَّهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

নিয়ম: প্রতিদিন ফজর ও মাগরিব নামাজের পর ১৯ বার বিসমিল্লাহ শরিফ পাঠ করা।

২. ফজিলত ও তাৎপর্য

  • জাহান্নামের আযাব থেকে মুক্তি: বিসমিল্লাহ শরিফে মোট ১৯টি হরফ রয়েছে এবং দোযখের আযাব প্রদানকারী ফেরেশতাও উনিশজন। যে ব্যক্তি প্রত্যহ ফজর ও মাগরিব নামাজের পর ১৯ বার বিসমিল্লাহ শরিফ পাঠ করবে, সে ঐ উনিশজন ফেরেশতার আযাব হতে মুক্ত থাকবে (মাজহারুল আজায়েব)।
  • দশ হাজার নেকি ও মর্যাদা বৃদ্ধি: হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) হতে বর্ণিত, হযরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি বিসমিল্লাহ শরিফ পাঠ করে আল্লাহ তাআ’লা তার নামে দশ হাজার নেকি লিপিবদ্ধ করেন, তার দশ হাজার গোনাহ মাফ করে দেন এবং তার মর্যাদা দশ হাজার স্তর উন্নীত করেন।
  • সগীরা গোনাহ মাফ: অন্য এক হাদিসে আছে, যে ব্যক্তি ১ বার বিসমিল্লাহ শরিফ পাঠ করে, তার সামান্য পরিমাণও গোনাহ অবশিষ্ট থাকে না, সমস্ত গোনাহ মাফ হয়ে যায়। তবে ‘সমস্ত গোনাহ’ বলতে কেবল সগীরা গোনাহকেই বোঝায়, কারণ কবীরা গোনাহ খাঁটি তওবা ছাড়া মাফ হয় না।

Stay connected

Follow the journey, learn something new and explore Islamic heritage together.

Hajj & Umrah WhatsApp