দুনিয়ার জীবনে বিভিন্ন বিপদাপদ, পেরেশানি ও দুশ্চিন্তা মুমিনের জীবনে আসা স্বাভাবিক। মহান আল্লাহর ওপর পরিপূর্ণ তাওয়াক্কুল বা ভরসা করার মাধ্যমে এসব বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব। আজকের এই ব্লগে আমরা জানব সূরা তওবার শেষ আয়াতের বিশেষ আমল, এর সঠিক আরবি, উচ্চারণ, অর্থ এবং এর বিশাল ফজিলত সম্পর্কে।
১. পাঠের নিয়ম ও সময়
- নিয়ম: প্রতিদিন সকাল ও সন্ধ্যায় ৭ বার করে এই পবিত্র আয়াতটি পাঠ করতে হবে।
২. সূরা তওবার শেষ আয়াত (আরবি ও উচ্চারণ)
حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ
উচ্চারণ: হাসবিয়াল্লাহু, লা ইলাহা ইল্লা হুয়া, ‘আলাইহি তাওয়াক্কালতু ওয়াহুয়া রাব্বুল ‘আরশিল ‘আযীম।
৩. বাংলা অর্থ
“আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নাই, আমি তাঁর উপরই নির্ভর করি এবং তিনি সুমহান আরশের মালিক।”
৪. ফজিলত ও তাৎপর্য
- সকল চিন্তা ও পেরেশানির সমাধান: হযরত আবু দারদা (রাঃ) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা.) বলেছেন—যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় ৭ বার করে এই আয়াত পাঠ করবে, তার দুনিয়া ও আখেরাতের সকল চিন্তা ভাবনা ও পেরেশানির জন্য আল্লাহ পাকই যথেষ্ট ও সমাধানকারী হয়ে যাবেন।