Makarim Hajj & Umrah organized by Muabbiz Tours and Travels.
Book now

দরূদে তুনাজ্জীনা (সালাতে তুনাজ্জিনা): আরবি, উচ্চারণ ও বিশেষ ফজিলত

বিভিন্ন দোয়া ও আমল

দরূদ শরীফ পাঠ করা মুমিনের জন্য অত্যন্ত সওয়াবের এবং আল্লাহর রহমত লাভের মাধ্যম। এর মধ্যে ‘দরূদে তুনাজ্জীনা’ বা ‘সালাতে তুনাজ্জিনা’ অত্যন্ত বরকতময় ও বিপদ থেকে মুক্তির একটি পরীক্ষিত আমল। আজকের এই ব্লগে আমরা জানব এই দরূদটির সঠিক আরবি, উচ্চারণ এবং এর অসাধারণ ফজিলত ও আমলসমূহ।

১. পাঠের নিয়ম ও সময়

  • নিয়মিত আমল: প্রতিদিন সকাল ও সন্ধ্যায় ৩ বার করে এই দরূদ শরীফ পাঠ করা নিয়ম।

২. দরূদে তুনাজ্জীনা (আরবি ও উচ্চারণ)

اَللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ صَلَاةً تُنْجِيْنَا بِهَا مِنْ جَمِيْعِ الْأَهْوَالِ وَالْآفَاتِ وَتَقْضِى لَنَا بِهَا جَمِيْعَ الْحَاجَاتِ وَتُطَهِّرُنَا بِهَا مِنْ جَمِيْعِ السَّيِّئَاتِ وَتَرْفَعُنَا بِهَا عِنْدَكَ أَعْلَى الدَّرَجَاتِ وَتُبَلِّغُنَا بِهَا أَقْصَى الْغَايَاتِ مِنْ جَمِيْعِ الْخَيْرَاتِ فِى الْحَيَاةِ وَبَعْدَ الْمَمَاتِ إِنَّكَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ

উচ্চারণ: আল্লাহুম্মা ছল্লিআলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ছলাতান তুনাজ্জীনা বিহা মিন যামীই‘ল আহওয়ালি ওয়াল আফাতি ওয়া তাক্বদ্বী লানা বিহা যামীআ‘ল হাজাতি ওয়া তুত্বহিরুনা বিহা মিন যামীই‘স সাইয়্যিআতি ওয়া তারফাউনা বিহা ই‘নদাকা আ‘লাদ্দারাযাতি ওয়া তুবাল্লিগুনা বিহা আক্বছাল গায়াতি মিন যামীই‘ল খাইরাতি ফিল হায়াতি ওয়া বা‘দাল মামাতি ইন্নাকা আ‘লা কুল্লি শাইয়িন ক্বাদীর।

৩. দরূদে তুনাজ্জীনার বিশাল ফজিলত ও আমলসমূহ

  • কঠিন বিপদ ও চাকরি রক্ষায় আমল: ১। কঠিন বিপদাপদ বা চাকুরী নষ্ট হওয়ার আশঙ্কা কিংবা গুরতর মামলা-মোকদ্দমা উপস্থিত হলে নির্জন স্থানে বসে (না উঠে) এই দরূদ এক হাজার বার পড়লে আশ্চর্য ফল পাওয়া যায়। এর ফজিলত ও শক্তি দোয়ায়ে ইউনুসের মত (এটা বহু পরীক্ষিত)।
  • সর্বনিম্ন নিরাপত্তা আমল: ২। ফজর ও মাগরিবের নামাজের পর সব সময় ১০ বার করে পড়লে সহজে কোন বিপদাপদ আসতে পারে না।
  • কবর সুরক্ষার আমল: ৩। এই দরূদ শরীফ ৩ বার পড়ে মাটিতে ফুঁকে ঐ মাটি কবরের উপর ছিটিয়ে দিলে কোন প্রাণী কবরের লাশ নষ্ট করতে পারে না।

Stay connected

Follow the journey, learn something new and explore Islamic heritage together.

Hajj & Umrah WhatsApp