Makarim Hajj & Umrah organized by Muabbiz Tours and Travels.
Book now

সাইয়্যেদুল ইস্তিগফার: আরবি, বাংলা উচ্চারণ, অর্থ ও বিশাল ফজিলত

বিভিন্ন দোয়া ও আমল

ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা মুমিনের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি আমল। আর সমস্ত ইস্তিগফারের মধ্যে শ্রেষ্ঠ বা সরদার হলো ‘সাইয়্যেদুল ইস্তিগফার’। আজকের এই ব্লগে আমরা জানব সাইয়্যেদুল ইস্তিগফারের সঠিক আরবি متن, উচ্চারণ, বাংলা অর্থ এবং জান্নাত লাভের সুসংসংবাদযুক্ত এর বিশাল ফজিলত সম্পর্কে।

১. সাইয়্যেদুল ইস্তিগফার পাঠের নিয়ম ও সময়

  • নিয়ম: প্রতিদিন সকাল ও সন্ধ্যায় ১ বার করে পূর্ণ আন্তরিকতা ও বিশ্বাসের সাথে এই দোয়াটি পাঠ করতে হয়।

২. সাইয়্যেদুল ইস্তিগফার (আরবি)

اَللَّهُمَّ أَنْتَ رَبِّيْ ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِيْ ، وَأَنَا عَبْدُكَ ، وَأَنَا عَلَى عَهْدِكَ ، وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ ، أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ ، أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ ، وَأَبُوْءُ بِذَنْبِيْ فَاغْفِرْ لِيْ ، فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ .

উচ্চারণ: আল্লাহুম্মা আনতা রব্বী, লা ইলাহা ইল্লা আনতা খালাক্কাতনী, ওয়া আনা আবদুকা, ওয়া আনা আলা আহ্দিকা, ওয়া ওয়া’দিকা মাসতাতাতু, আউযুবিকা মিন শার্রি মা সানাতু, আবূউ লাকা বিনি’মাতিকা আলাইয়া, ওয়া আবূউ বিযানবী ফাগফিরলী, ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা।

৩. বাংলা অর্থ

“হে আল্লাহ! আপনিই আমার পালনকর্তা, আপনি ব্যতীত কোন উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আমি আপনার সাথে কৃত ওয়াদা অঙ্গীকারের উপর আমার সাধ্য পরিমাণ কায়েম আছি। আমি আমার সকল কতকর্মের অনিষ্ট ও খারাবি হতে আপনার আশ্রয় প্রার্থনা করছি। আমার প্রতি আপনার দেয়া নিয়ামত সমূহের কথা আমি স্বীকার করি এবং সে সঙ্গে আমার নাফরমানীর কথাও স্বীকার করি। অতএব, আপনি আমাকে ক্ষমা করে দিন। কেননা, আপনি ব্যতীত ক্ষমা করার যে আর কেউি নাই।”

৪. সাইয়্যেদুল ইস্তিগফারের বিশাল ফজিলত

  • সর্বোত্তম ইস্তিগফার: হযরত শদ্দাদ ইবনে আওছ (রাঃ) এর বর্ণনা অনুযায়ী, হযরত রাসুল (সা.) বলেছেন যে, আল্লাহর পাকের দরবারে এভাবে আরজি পেশ করা হলো সর্বমোট ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা।
  • জান্নাতের সুসংবাদ (দিনের আমল): হযরত রাসুল (সা.) এরশাদ করেন, কেউ যদি দিনের কোন অংশে খাঁটিভাবে, আন্তরিকভাবে, বিশ্বাস সহকারে আল্লাহ পাকের দরবারে উক্ত আরজি পেশ করে এবং সেই দিনই রাত্রি হওয়ার আগে মৃত্যুবরণ করে, নিঃসন্দেহে সে জান্নাতবাসী হবে।
  • জান্নাতের সুসংবাদ (রাতের আমল): একইভাবে, কেউ যদি রাতের কোন অংশে এই ইস্তিগফারের পাঠ করে এবং সকাল হওয়ার আগেই মারা যায়, নিঃসন্দেহে সে জান্নাতবাসী হবে।

(সূত্র: বোখারী শরীফ, যাযায়েরেনে কোরআন ও হাদীস)

Stay connected

Follow the journey, learn something new and explore Islamic heritage together.

Hajj & Umrah WhatsApp