পবিত্র কুরআনের অত্যন্ত বরকতময় ও মর্যাদাপূর্ণ অংশগুলোর মধ্যে সূরা হাশরের শেষ তিন আয়াত অন্যতম। নিয়মিত এই আয়াতগুলো পাঠ করার রয়েছে অসামান্য ফজিলত ও সুরক্ষা। আজকের এই ব্লগে আমরা জানব এই আমলটি করার সঠিক নিয়ম, আরবি পাঠ এবং এর বিশাল ফাজায়েল সম্পর্কে।
১. পাঠের নিয়ম ও প্রস্তুতি
প্রথমে পড়ার নিয়ম: মূল আয়াত পাঠ করার আগে প্রথমে তিনবার এটি পড়তে হবে:
أَعُوذُ بِاللهِ السَّمِيعِ العَلِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيم
উচ্চারণ: আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইত্বানির রাজিম।
মূল পাঠ: এরপর সূরা হাশরের শেষ তিন আয়াত একবার পাঠ করতে হবে।
২. সূরা হাশরের শেষ তিন আয়াত (আরবি)
هُوَ ٱللَّهُ ٱلَّذِى لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ۖ عَالِمُ ٱلْغَيْبِ وَٱلشَّهَٰدَةِ ۖ هُوَ ٱلرَّحْمَٰنُ ٱلرَّحِيمُ (٢٢)
هُوَ ٱللَّهُ ٱلَّذِى لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلْمَلِكُ ٱلْقُدُّوسُ ٱلسَّلَٰمُ ٱلْمُؤْمِنُ ٱلْمُهَيْمِنُ ٱلْعَزِيزُ ٱلْجَبَّارُ ٱلْمُتَكَبِّرُ ۚ سُبْحَٰنَ ٱللَّهِ عَمَّا يُشْرِكُونَ (٢٣)
هُوَ ٱللَّهُ ٱلْخَٰلِقُ ٱلْبَارِئُ ٱلْمُصَوِّرُ ۖ لَهُ ٱلْأَسْمَآءُ ٱلْحُسْنَىٰ ۚ يُسَبِّحُ لَهُۥ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ (٢٤)
৩. ফজিলত ও তাৎপর্য
হজরত মাকিল বিন ইয়াসার (রাঃ) থেকে বর্ণিত রয়েছে, নবী করীম (সা.) ইরশাদ করেছেন যে ব্যক্তি সকালে উঠে তিনবার ‘আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইত্বানির রাজিম’ পাঠ করার পর সূরা হাশরের শেষ তিন আয়াত পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য সত্তর হাজার ফেরেশতা নিয়োজিত করেন। এই ফেরেশতাগণ সন্ধ্যা পর্যন্ত তার জন্য ইস্তিগফার (ক্ষমা প্রার্থনা) করতে থাকেন। আর ঐ ব্যক্তি যদি ওই দিনই মারা যায়, তবে সে শহীদের মর্যাদায় মৃত্যুবরণ করবে। একইভাবে সন্ধ্যায় এই আমলটি করলে সকাল পর্যন্ত একই সওয়াব ও মর্যাদা লাভ করা যায়। (তিরমিজি শরীফ)